• জাতীয়

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্যোক্তা এবং প্রবাসী কমিউনিটির অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য উদ্যোগ হিসেবে মালয়েশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবটি অনুষ্ঠিত হবে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সে।

আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ উৎসব। সবার জন্য উন্মুক্ত এ উৎসবে কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি।

বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫ কোনো একক অনুষ্ঠান নয়, বরং এটি বাংলাদেশি পণ্য, উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রবাসী গর্বের এক বহুমাত্রিক মহোৎসব।

আয়োজকরা বলছেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো, বাংলাদেশের পণ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী করা, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা। এ মহা আয়োজনের পেছনে রয়েছেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন, নিবন্ধিত বাংলাদেশের প্রবাসী সংগঠন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এমবিএফএ বিগত এক দশকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের সেতুবন্ধনে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ান বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে এমবিএফএ আয়োজন করে আসছে বিভিন্ন অনুষ্ঠানের।

মন্তব্য (০)





image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

  • company_logo