• লিড নিউজ
  • জাতীয়

দেশের বিচার ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন: শিল্প উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেছেন, এক্ষেত্রে তরুনদের অংশগ্রহণ ভূমিকা রাখবে।

রোববার(২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যারা এখনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেয়া হবে না।

জুলাই আন্দোলনে শহীদদের বিচার হবে জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক গুম, গণগ্রেফতার, খুন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্যদিনের ঘটনা ছিল। শিক্ষক, ছাত্র, নারী, শিশু কেউই তাদের নির্যাতন ও অত্যাচার থেকে বাদ যায়নি। জুলাই আন্দোলনে শহীদদের বিচার হবেই। এ সময় বিচার নিয়ে তিনি তরুণদের সরব থাকার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদে...

image

মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধ...

image

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

নিউজ ডেস্ক : দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোত...

image

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গ...

image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

  • company_logo