• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তুরস্কের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল, ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ১০ কর্মী। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাকারিয়া প্রদেশে দাবানলের সূচনা হয়, যা দ্রুতই মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ২৪ সদস্যের একটি দল। সেয়িতগাজী জেলায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে তারা আগুনের মধ্যে আটকে পড়েন।

এই ঘটনায় ১০ জন নিহত ও ১৪ জন আহত হন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখনো মধ্য ও পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দাবানল অব্যাহত রয়েছে।

চলতি বছরে তুরস্কজুড়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। দাবানল ছড়িয়ে পড়ার জন্য উচ্চ তাপমাত্রা, খরা এবং শক্তিশালী বাতাসকে দায়ী করা হচ্ছে।

ইব্রাহিম ইউমাকলি জানান, বর্তমানে এসকিসেহিরসহ তুরস্কজুড়ে সাতটি দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে। বৃহস্পতিবার দেশটিতে তাপপ্রবাহ এবং হঠাৎ দিক পরিবর্তনকারী বাতাসের আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo