• জাতীয়

প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য দেশের নেওয়া হবে: আসিফ নজরুল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, আহত প্রায় দেড়শো। আহতদের অনেকেই স্কুলের শিক্ষার্থী, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সরকার এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটল, সেটিও খতিয়ে দেখা হবে।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজন বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, সরকার আগামীকাল মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহতদের সংখ্যা ছাড়িয়েছে দেড়শো, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। দগ্ধ অন্তত ৭০ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

  • company_logo