• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার সিরিয়া ইস্যু নিয়ে এরদোয়ান-পুতিন ফোনালাপ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সুয়েইদা প্রদেশ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর শুরু হওয়া সংঘর্ষ পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও সিরিয়া, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন।

ফোনালাপে এরদোয়ান বলেন, সিরিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই আঙ্কারার মূল লক্ষ্য। দেশটির পুনর্গঠনে তুরস্ক সহযোগিতা করতে চায়।

তিনি আরও বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব যাতে লঙ্ঘিত না হয়, তা ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করাও খুব জরুরি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু করার ওপর গুরুত্ব দেন এরদোয়ান। তিনি বলেন, আলোচনার জন্য উভয় পক্ষ প্রস্তুত থাকলে তুরস্ক ইস্তাম্বুলে আবারও শান্তি বৈঠকের আয়োজন করতে রাজি।

পুতিন এরদোয়ানের এই মধ্যস্থতায় আগ্রহকে স্বাগত জানানিয়ে বলেন, রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিক পথে যুদ্ধের সমাধান চায়। এছাড়া রাশিয়া ও তুরস্কের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন পুতিন। তিনি (পুতিন) গত ২৭ জুন অনুষ্ঠিত দুই দেশের আন্তঃসরকারি বাণিজ্য ও অর্থনৈতিক কমিশনের ইতিবাচক ফলাফলকে প্রশংসা করেন।

আলোচনার শেষে এরদোয়ান ও পুতিন ফোনালাপে তোলা সব বিষয় নিয়ে ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo