• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার আবেদন খারিজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে ইসরায়েল। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছেন হেগের এ আদালত। 

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে বিচারকরা জানান, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে চলমান তদন্ত স্থগিত করার আবেদনও বাতিল করা হয়েছে। আদালত বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে যে আপিল, আদালতের এখতিয়ার নিয়ে করা হয়েছে, তা বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার বৈধতা বজায় থাকবে।
২০২৩ সালের ২১ নভেম্বর গাজা সংঘাতের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। ফেব্রুয়ারিতে হামাস নেতা আল-মাসরির (মোহাম্মদ দেইফ নামেও পরিচিত) মৃত্যুর তথ্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা বাতিল করা হয়।

হেগভিত্তিক এই আদালতের এখতিয়ার অস্বীকার করে ইসরায়েল এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগকে মিথ্যা দাবি করে আসছে দেশটি। ইসরায়েল বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে।

নেতানিয়াহু ও গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের যুক্তিতে ইসরায়েল দাবি করেছিল, এপ্রিল মাসে আইসিসির আপিল বিভাগের নির্দেশে তাদের এখতিয়ার নিয়ে বিচারপূর্ব কক্ষে পুনর্বিবেচনার যে নির্দেশ দেওয়া হয়, তাতে এসব পরোয়ানার ভিত্তি খারিজ হয়ে যায়।

তবে বুধবার বিচারকরা বলেন, এ যুক্তি ভুল এবং এখতিয়ারের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরোয়ানাগুলো বহাল থাকবে। 

এই এখতিয়ার সম্পর্কিত রায়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি।

এর আগে, গত জুনে আইসিসির চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানার জবাবে আইসিসির ইতিহাসে এই প্রথম এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ওই চার বিচারকের মধ্যে দুজন ইসরায়েলের আবেদন খারিজে সংশ্লিষ্ট বিচারক প্যানেলে ছিলেন।

 

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo