• লিড নিউজ
  • জাতীয়

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালায়। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা করলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এতে করে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। 

এমতাবস্থায় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও এ হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo