• আন্তর্জাতিক

এবার নতুন রাজনৈতিক দল আনলেন ইমরান খানের সাবেক স্ত্রী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। তিনি পেশায় একজন সংবাদ কর্মী।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার নিজস্ব রাজনৈতিক দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন। খবর এনডিটিভি।

রেহাম খান বলেছেন, আমি আগে কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। একবার একজনের জন্য একটি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি।

তিনি জানান, তার দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। এটি শুধু একটি দল নয়, একটি আন্দোলন, যা রাজনীতিকে জনগণের সেবায় রূপান্তরিত করতে চায়।

পাকিস্তানের চলমান সমস্যার দিকে ইঙ্গিত রেহাম বলেন, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার অভাব রয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo