• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ট্রফি জয় উদযাপনের সময় স্টেজ থেকে সরলেনই না ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউসিএল জয় করা পিএসজি'কে হারিয়ে ২০২৫ ফিফা ফুটবল ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। গতকাল রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৩-০ গোলে পিএসজিকে লজ্জায় ডুবিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ক্লাবের খেতাব জয় করে চেলসি।

এইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। চেলসির খেলোয়াড়দের ট্রফি হাতে তুলে দিয়ে স্টেজ থেকে নেমে যাবেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই সবাই প্রত্যাশা করলেও ট্রাম্প চেলসি টিমের সঙ্গে স্টেজেই থেকে যান উদযাপনের সময়। ঘটনাটি সেসময় স্টেজে থাকা চেলসি খেলোয়াড়দেরও বিব্রত করে ফেলে।

যদিও বিখ্যাত ইতালিয়ান স্পোর্টস সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, চেলসির ম্যাচসেরা খেলোয়াড় পামার বলেন, আমি জানতাম যে তিনি (ডোনাল্ড ট্রাম্প) এখানে উপস্থিত থাকবেন। কিন্তু ট্রফি নিয়ে উদযাপনের সময়ও তিনি এখানে থাকবেন সেটা বুঝতে পারিনি। বিষয়টা একটু বিব্রতকর।

এমনকি টেলিগ্রাফের এক প্রতিবেদন জানিয়েছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে স্টেজ থেকে একসঙ্গে নেমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেও ট্রাম্প না নামার সিদ্ধান্ত নেন।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo