• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ ও সিলেট বিভাগ বাদে বাকি ৬ বিভাগের অনেক জায়গায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রোববার (১৩ জুলাই) আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে এ তথ্য। 

সেখানে বলা হয়েছে, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দুপুর আড়াইটার পর থেকে রাতের মধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও রাজশাহীতে রাত ১০টার মধ্যে হানা দিতে পারে বৃষ্টি। চট্রগ্রাম বিভাগে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, বান্দরবাণ, খাগড়াছড়ি, ফেনীতে বৃষ্টি হতে পারে দুপুর ৩টার পর থেকে বিকেল ৬টার মধ্যে। 

বিজ্ঞাপন
এছাড়া, রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট জেলার অনেক জায়গায় বিকেল ৫টা এবং নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার অনেক জায়গায় রাত ১০ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বরিশাল জেলায় বৃষ্টি হতে পারে বিকেল ৪টার মধ্যে

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

মন্তব্য (০)





image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

  • company_logo