• আন্তর্জাতিক

এবার সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সরকার নতুন একটি আইন পাস করেছে, যার আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানি ২০২৬ সাল থেকে সৌদির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবে। এ সিদ্ধান্ত ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার লক্ষ্য দেশটিকে বৈচিত্র্যময় ও বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তর করা।

যেখানে বাড়ি কেনা যাবে
প্রথম ধাপে যে শহরগুলোতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার অনুমোদন থাকবে— রিয়াদ ও জেদ্দা ছাড়াও আরও কিছু নির্ধারিত অঞ্চল, যেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। মক্কা ও মদিনায় বাড়ি কিনতে চাইলে বিশেষ অনুমোদন লাগবে, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে।

আইন কার্যকর হবে যখন
২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর হবে। এর আগে, ইস্তিতা’ নামের একটি ওয়েবসাইটে আগামী ১৮০ দিনের মধ্যে নিয়মনীতি ও অনুমোদিত এলাকার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং জনমত নেওয়া হবে।

বিদেশি ব্যক্তি ও কোম্পানি জমি ও বাড়ি কিনতে পারবে। বিদেশি বিনিয়োগকারী, যারা বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।

কেন এই সিদ্ধান্ত
বিদেশি বিনিয়োগ আকর্ষণ; রিয়াদ, জেদ্দা ও নিওম প্রজেক্টকে সহায়তা; আবাসন ও বাণিজ্যিক ভবনের সরবরাহ বাড়ানো; সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষা; মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

প্রবাসীদের করণীয়
‘ইস্তিতা’ প্ল্যাটফর্মে নিয়মিত নজর রাখুন — সেখানে নিয়মনীতি ও অনুমোদিত এলাকা সম্পর্কে বিস্তারিত প্রকাশিত হবে। ডেভেলপারদের প্রকল্প পর্যবেক্ষণ করুন, বিশেষ করে যারা নতুন অঞ্চলে কাজ শুরু করবে।
২০২৫ সালের শেষ নাগাদ বিস্তারিত নিয়মাবলি আসবে।

বিশেষজ্ঞদের মতে, দুবাই, আবু ধাবি ও দোহা যেমন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে, তেমনি রিয়াদ ও জেদ্দাও হতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী বিনিয়োগ হটস্পট।

 

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo