• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানরত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান।

আজ বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ম্যাক্রোঁ বলেন, ‘গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পশ্চিম তীরে প্রতিদিন হামলা চলছে। এই প্রেক্ষাপটে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা যতটা হুমকির মুখে পড়েছে, অতীতে কখনো তা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই হচ্ছে একমাত্র পথ—যার মাধ্যমে গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।’

এসময় ম্যাক্রোঁ যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান, ফ্রান্সের সঙ্গে মিলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে আসতে, এটিই ‘শান্তির একমাত্র পথ’ বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo