• শিক্ষা

বাকৃবিতে চালু হলো অনলাইন চাকরি আবেদন পদ্ধতি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি: ডিজিটাল ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে চাকরির আবেদন করা যাবে অনলাইনে। এতে চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে 'ইন্টিগ্রেটেড ই-ফর্ম সিস্টেম' এর মাধ্যমে এই অনলাইন আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই উদ্যোগের ফলে চাকরিপ্রার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সেবা আমাদের নিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ করে তুলবে।” তিনি এই ব্যবস্থাটি স্বল্প সময়ে চালু করতে যাঁরা কাজ করেছেন, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক ও তার সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের কর্মকর্তারা।

শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে এই অনলাইন চাকরির আবেদন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo