• লিড নিউজ
  • জাতীয়

দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ জন, মৃত্যু বেড়ে ৪২

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৮ হাজার ১৮১ জন।

বুধবার (২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ১৬৮টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৮ হাজার ৪২৭ জন, সৌদি এয়ারলাইনসে ২৫ হাজার ৯৮৫ ও ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি।

এদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪২ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। এর মধ্যে ২৬ জন মক্কায়, ১২ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা গেছেন।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

 

মন্তব্য (০)





image

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম

নিউজ ডেস্ক : সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্ত...

image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

  • company_logo