• লিড নিউজ
  • জাতীয়

জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব: নাহিদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সাথে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন- আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা।
 
এ সময় তিনি বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে এ তিনটি দাবি আবারও করছি।
 
নতুন সংবিধানের মাধ্যমে আসবে নতুন বন্দোবস্ত- এ কথা জানিয়ে নাহিদ ইসলাম আবারও বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাব। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব।

একই সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে। গণহত্যার বিচার শেষ করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে।
 
তিনি আরও বলেন, আবু সাঈদের কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, যতদিন নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ ছাত্রজনতার নেতৃত্বে এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম

নিউজ ডেস্ক : সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্ত...

image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

  • company_logo