• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ ও ভবন ধসে নিহত ১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুনে অন্তত ৩টি ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং দুই নারী আহত হয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ এ ঘটনা ঘটে। 

স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়। দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। দুইজনকে খুঁজে বের করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন ইরানের সেনাপ্রধান, জানা গেল কারণ
এদিকে, একইদিনে দুপুরে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে আগুন নেভানোর সময় দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই দমকলকর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

গুলিবর্ষণের পর আইডাহোর কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ বন্দুকধারীদের আটকের চেষ্টা করছে এবং সন্দেহভাজনদের সংখ্যা কত তা নিশ্চিত নয়।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo