• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলো ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কিছু অজ্ঞাতনামা ও অবিশ্বস্ত চীনা গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইরান ও চীনের মধ্যে অস্ত্র ক্রয়ের যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া এবং ‘জায়োনিস্ট শাসকগোষ্ঠী’র ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ।

সম্প্রতি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ চীন সফরে যান। সেই সফরকে কেন্দ্র করে কিছু বিদেশি মিডিয়া দাবি করে, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে অংশগ্রহণের পর চীন সফরে গিয়েই ইরান উন্নত যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে।

তবে শনিবার ইরানের এক ‘অবগত সূত্র’ এসব দাবিকে ‘পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এই সংবাদ একেবারেই গুজব এবং এটি জায়োনিস্টদের তৈরি একটি অপপ্রচার। এর কোনো বাস্তব ভিত্তি নেই।’

উল্লেখ্য, ইরানের প্রতিরক্ষামন্ত্রী চীন সফর করেন মূলত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo