• আন্তর্জাতিক

এবার মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি আরব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য স্বস্তির খবর দিল দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত।

নতুন এক ঘোষণায় জানানো হয়, এসব ভিসাধারী এখন মাত্র ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর সৌদি গ্যাজেটের।

গত বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সুযোগটি চালু হয়েছে। যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। ঘোষণায় বলা হয়, যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম:

ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

জাওয়াজাতের অনুরোধ:

জাওয়াজাত জানিয়েছে, যারা এই সুবিধা নিতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে।

কারা এই সুযোগ পাবেন?

যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান

সাহায্যের পরামর্শ:

যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেয়াও যেতে পারে।

সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে জাওয়াজাত।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo