• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলকে জবাব না দিলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তো: মাসউদ পেজেশকিয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জবাব না দেওয়া হলে তা ‘ব্যাপক এবং নিয়ন্ত্রণহীন’ একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারতো। শুক্রবার (২৮ জুন) ইউরেশীয় অর্থনৈতিক ফোরামে এক ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

পেজেশকিয়ান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী জাতির মর্যাদা, জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী ‘বৈধ আত্মরক্ষা’ করেছে, যা ১২ দিনব্যাপী ইসরায়েলি আগ্রাসনের জবাব ছিল।

১৩ জুন ভোরে ইসরায়েলি শাসকগোষ্ঠী ইরানের মাটিতে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। এ হামলায় বিভিন্ন সামরিক এবং পারমাণবিক স্থাপনায় টার্গেট করে, যাতে অনেক শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।

২২ জুন যুক্তরাষ্ট্রও এই হামলায় শরিক হয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির মারাত্মক লঙ্ঘন হিসেবে বিবেচিত।

এর পরদিন ইরান কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে—যা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি- ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ছিল এই উসকানিমূলক ও বেআইনি আগ্রাসনের জবাব।

ইরান ২২টি ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলি শাসকগোষ্ঠী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং একতরফাভাবে ২৪ জুন যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়।

পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর ‘বর্বর আগ্রাসন ও অবৈধ সশস্ত্র সন্ত্রাসী হামলা’ এমন সময় ঘটেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলছিল। তিনি যোগ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়েছিল।

তিনি জোর দিয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসকগোষ্ঠীর ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা, যেগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণ নজরদারির আওতায় ছিল, আন্তর্জাতিক সকল বিধান ও নীতিমালার চরম লঙ্ঘন।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্যের দ্বারা এই আগ্রাসন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রতি ‘একটি অপূরণীয় আঘাত’।

পেজেশকিয়ান জানান, ইসরায়েলি শাসকগোষ্ঠীর ‘বেআইনি ও অপরাধমূলক হামলার ধারাবাহিকতায়’ এবং আবাসিক এলাকা, সরকারি অবকাঠামো, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলার ফলে বহু সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo