ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী দখলদার ইসরায়েলে আবারও ড্রোন হামলা শুরু হয়েছে। এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন থেকে ভূখণ্ডটিতে আক্রমণ চালানো হয়।
আজ বুধবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এবারের হামলার তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
সূত্রগুলো বলছে- ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এ সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি টিভি চ্যানেল ১২ দাবি করেছে, ইয়েমেনের এই ড্রোনটি আটকে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়- আক্রমণের প্রসঙ্গে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।’
ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।
তিনি লিখেছেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে—যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।
নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...
নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...
নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

মন্তব্য (০)