• আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা না করলে তারা যুদ্ধ থামাতো না: ডোনাল্ড ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা না হলে তেহরান যুদ্ধ বন্ধ করতো না। বুধবার (২৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ মন্তব্যের কথা জানানো হয়।

রয়টার্স জানায়, ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সঙ্গে তুলনা করেছেন। তার মতে, হামলার ক্ষয়ক্ষতি ছিল ‘গুরুতর’, যদিও গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল ‘অনিশ্চিত’।

নেদারল্যান্ডসের হেগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, “গোয়েন্দা সংস্থাগুলো বলছিল, ‘আমরা নিশ্চিত না, এটা মারাত্মক হতে পারত’। তাই আমি মনে করি, আমরা ‘আমরা জানি না’ এই অনিশ্চয়তাকে মেনে নিতে পারি। কিন্তু আমার বিশ্বাস, এটা ছিল ধ্বংসাত্মক।”

ট্রাম্প আরও বলেন, “আমাদের হামলাই ইরান-ইসরায়েল যুদ্ধের ইতি টেনেছে। আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না, তবে ঘটনাগুলো মূলত এক ধরনের—যার ফলে সেসময়ের যুদ্ধ শেষ হয়েছিল। এখানেও তাই হয়েছে।”

তবে রয়টার্স ও অন্যান্য সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিয়েছে। যদিও ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন, এ হামলায় সেই কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন বহু বছর পিছিয়ে গেছে—হয়তো চিরতরেই। কারণ আমার মনে হয়, তারা আর কখনো সেটি শুরু করবে না।”

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অতীতে নানা উত্তেজনার জন্ম দিয়েছে। তবুও, এই হামলার রাজনৈতিক গুরুত্বকে সামনে এনে ট্রাম্প জোর দিয়ে বলেন, এটি ছিল একটি সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত।

তিনি আরও দাবি করেন, মার্কিন গণমাধ্যমে যেভাবে হামলার ফলাফল তুলে ধরা হয়েছে, বাস্তবে তার চেয়েও বেশি সফল ছিল এই অভিযান।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo