• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইরাকের একাধিক সামরিক ঘাঁটি সিরিজ হামলার শিকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইরাকের একাধিক সামরিক ঘাঁটি সিরিজ হামলার শিকার হয়েছে। যদিও এসব হামলা কারা চালিয়েছিলো সে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে ইরাকের স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাতে জানানো হয়, ভোররাতে আক্রান্ত হয় ইরাকের ধি-কার এলাকার ইমাম আলি ঘাঁটি। আঘাত হানা হয় রাডার সিস্টেমে।

হামলার শিকার হয়েছে সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিও। পরপর দু’টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে সেখানে। আগে এটি ছিলো ইরাকে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মার্কিন ঘাঁটি।

উল্লেখ্য, ড্রোন হামলার শিকার হয়েছে বাগদাদ বিমানবন্দরের কাছেও ভিক্টরি বেইজ কমপ্লেক্সও। এটি সাবেক মার্কিন সামরিক ঘাঁটির অংশ এটি। এসময় ড্রোন হামলার শিকার হয় দেশটির উত্তরে আরেক সেনাঘাঁটি ক্যাম্প তাজি। বিস্ফোরণের পর আগুন ধরে যায় সেখানে।

যদিও কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে সেই আগুন। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনও তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo