• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যে বিষয়টি ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে বড় মতবিরোধ সৃষ্টি করতে পারে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো একটি কূটনৈতিক সমাধানের আশা করছেন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা ম্যাথিউ ব্রাইজা।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাইজা বলেন, ‘ট্রাম্প আলোচনার প্রতি আস্থা হারিয়ে সামরিক শক্তি ব্যবহার শুরু করলেও, শেষ পর্যন্ত তিনি একটি চুক্তিই চান—যেখানে তিনি নিজেকে কূটনৈতিক নায়ক হিসেবে তুলে ধরতে পারবেন।’

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা রাজনৈতিক বাস্তবতা পাল্টে দিয়েছে এবং ইরানকে আলোচনায় বসার জন্য নতুন প্রণোদনা দিয়েছে।

ব্রাইজা আরও বলেন, ‘আমি ১০০ ভাগ নিশ্চিত ট্রাম্প ইরানে সরকার পরিবর্তনের পক্ষে নন। কিন্তু নেতানিয়াহু সেটা চান।’

তিনি বলেন, এই বিষয়টিই ভবিষ্যতে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতবিরোধ সৃষ্টি করতে পারে। ‘ট্রাম্প সম্ভবত নেতানিয়াহুকে স্পষ্টভাবে বলবেন—‘‘এবার যথেষ্ট হয়েছে’’।’

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo