ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে ঘিরে নিজের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার বিশ্বাস ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, এর কোনো প্রমাণ নেই।
গোয়েন্দা সংস্থা বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তখন আপনার বিশ্বাসের ভিত্তি কী?”
এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার গোয়েন্দা সংস্থা ভুল করছে।’
প্রশ্ন রেখে ট্রাম্প বলেন, আমার গোয়েন্দা সংস্থার কে এটা বলেছে?’
সাংবাদিক জানান, এই মন্তব্য করেছেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড।
ট্রাম্প তৎক্ষণাৎ বলেন, ‘সে ভুল করছে।’
গত মার্চে তুলসি গ্যাবার্ড কংগ্রেসকে জানিয়েছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান ২০০৩ সালে স্থগিত হওয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি এখনো পুনরায় শুরু করেনি। তবে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ট্রাম্পের এই মন্তব্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজন এবং নীতিগত অস্থিরতার প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।
নিউজ ডেস্ক : দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়...
নিউজ ডেস্ক : হজের খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায় করেছেন...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

মন্তব্য (০)