ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভুয়া অজুহাতে ইরানের ওপর ইসরায়েলের চালানো হামলাকে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পুনরাবৃত্তি বলে জানিয়েছেন ইরানি সরকার মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।
তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, ইরান পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা করে না।’
মোহাজেরানি বলেন, ‘সারা বিশ্ব জানে এই পথ আগেও বহুবার নেওয়া হয়েছে।
প্রশ্ন রেখে তিনি বলেন, ইরাকের ক্ষেত্রেও কি এমন অজুহাতেই হামলা হয়নি? এত বছর পরেও কি সেখানে কোনো রাসায়নিক অস্ত্র খুঁজে পাওয়া গেছে?’
তিনি আরও বলেন, ইসরাইলের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে ‘বৈধ আত্মরক্ষার’ অংশ।
তিনি বলেন, ‘গত ২০০ বছরে ইরান কখনও কোনো যুদ্ধ শুরু করেনি। আমরা যুদ্ধ শুরুতে আগ্রহী নই, বরং তা এড়াতে সচেষ্ট থাকি।’
‘আজ যা ঘটছে তা আন্তর্জাতিক সকল প্রটোকল অনুযায়ী ইরানের স্বীকৃত আত্মরক্ষার অধিকার। এটি বৈধ প্রতিরক্ষা।’
নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...
নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...
নিউজ ডেস্ক : ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ কর...
নিউজ ডেস্ক : ভারতে আটক থাকা ৯১ জন মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আন...

মন্তব্য (০)