• আন্তর্জাতিক

ইরানে আটকে পড়া নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের উদ্ধারে ভারত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নেপাল ও শ্রীলঙ্কার সরকারের অনুরোধে ইরানে আটকে পড়া এই দুই দেশের নাগরিকদেরও এবার উদ্ধার করবে ভারত।

ভারতে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘নেপাল ও শ্রীলঙ্কার সরকারের অনুরোধে, ইরানে ভারতীয় দূতাবাসের উদ্ধার কার্যক্রমে এখন থেকে নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এদিকে, অপারেশন সিন্দু’র এর আওতায় উদ্ধারকৃত ২৫০ জন ভারতীয় শিক্ষার্থীকে বহনকারী একটি বিমান রাতে দিল্লিতে অবতরণ করেছে।

এর আগে, গত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছিল, ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে।

এতে বলা হয়েছিল, প্রথম পদক্ষেপে ভারতীয় দূতাবাস গত ১৭ জুন ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করে দিয়েছে। ওই শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন। তারা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দেশের উদ্দেশে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo