ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ‘নির্বাচন হলেই যাদের বিপদ, তারা লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পছন্দ করছেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার (১৮ জুন) একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে যখন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল, সেই সময় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান। লন্ডনের এই বৈঠক বিরল ও ঐতিহাসিক ঘটনা। রাজনৈতিকভাবে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তারেক রহমান।’
বিএনপির মহাসচিব বলেন, ‘কারো কারো নির্বাচন হলেই বিপদ; তারা লন্ডন বৈঠক পছন্দ করছেন না। নির্বাচন হলেই তাদের গুরুত্ব কমে যাবে বলে ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি।’
নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...

মন্তব্য (০)