ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আরও পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুসারে, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক পরিবর্তন, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার হবে এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ বাড়বে।
নতুন যে পাঁচটি দেশে মিশন স্থাপন করা হবে, সেগুলো হলো: আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা ক...
নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...
নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...
নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...

মন্তব্য (০)