ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো এই হামলার লক্ষ্য হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এখনো এই ব্যাপারে পূর্ণ ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ‘অবৈধ হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি।
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...
নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...
নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...
নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

মন্তব্য (০)