• লিড নিউজ
  • জাতীয়

পুলিশের কাছে থাকবে না ভারী ‘মারণাস্ত্র’: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।

এপিবিএন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএনের এখন একটা বড় সমস্যা গাড়ি। তাদের জন্য ২০০ গাড়ি আনা হচ্ছে। এছাড়া অন্যদের তুলনায় এপিবিএনের থাকার ব্যবস্থা ভালো। তবে থানা পুলিশের আবাসন অবস্থা খুবই খারাপ, তা নিরসনের চেষ্টা হচ্ছে।

নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি রয়েছে। ছোটখাট ঘটনা ঘটবেই। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মার খাওয়ার ঘটনাও এমনই।

এ সময় যানজট নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

তিনি বলেন, সাধারণত একটি দেশে রাস্তার পরিমাণ থাকতে হয় ২০ শতাংশ। কিন্তু আমাদের দেশে রাস্তার পরিমাণ ৭ শতাংশই নেই। আবার গাড়িও দিন দিন বাড়ছে। এজন্য যানজটের সমস্যা থাকবে, আমরা তা নিরসনের চেষ্টা করছি।

 

মন্তব্য (০)





image

সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্...

নিউজ ডেস্ক : সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের কাজে সহয...

image

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ, কেউ যাচ্ছেন বাড়িতে

নিউজ ডেস্ক : স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে অনেকে আগেভ...

image

৬ নবজাতকের মৃত্যু: আরও সময় পেল তদন্ত কমিটি, প্রতিবেদন জমা...

নিউজ ডেস্ক : রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু...

image

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

নিউজ ডেস্ক : কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সু...

image

প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই ...

নিউজ ডেস্ক : রাজধানীর কয়েকটি এলাকার রাস্তায় কুরবানির পশুর বর...

  • company_logo