• লিড নিউজ
  • জাতীয়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কি‌লো‌মিটার যানজট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদ যাত্রার ফিরতি পথে অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকলসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হ‌য়ে‌ছে। 

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। 

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কে গণপরিবহনের সংকট থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছে। বাসটার্মিনালগুলো যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। মহাসড়ক ব্যবহারকারীরা বলছে, ১ ঘণ্টার সড়ক যেতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা। এতে ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

 

মন্তব্য (০)





image

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম

নিউজ ডেস্ক : সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্ত...

image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

  • company_logo