• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইরানকে দুষলেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারিও

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল শুক্রবার (১৩ জুন) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটি। এতে ইরানের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতারা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান নিজেরাই এই হামলার কারণ তৈরি করেছে, কারণ তারা আমেরিকার পরমাণু আলোচনার প্রস্তাব মানেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরবর্তী হামলাগুলো আরও নৃশংস হতে পারে, এখনই চুক্তি করুন।’ তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এই হামলায় তাদের কোনো অংশগ্রহণ ছিল না। খবর রয়টার্সের।

ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক রাডার ও ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।

ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে প্রায় ১০০ ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে, যেগুলোর বেশিরভাগই ধ্বংস হয়েছে বলে দাবি ইসরায়েলের।

পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান জানিয়েছে, সেখানে ক্ষতি হয়েছে তবে প্রাণহানি হয়নি।

ইসরায়েলি সূত্রে জানা গেছে, হামলার আগে মোসাদ কমান্ডোরা ইরানের ভেতরে গোপন অভিযানে নিয়োজিত ছিল। এমনকি তেহরানের কাছাকাছি একটি ড্রোন ঘাঁটিও তৈরি করা হয়েছে।

এই উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৯% বেড়ে গেছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিতে পারে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo