ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ‘তিন শীর্ষ সামরিক কমান্ডারকে অভিযান চালিয়ে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ। খবর আলজাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাতভর ২০০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
আজ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া ইরানে চালানো ইসরায়েলের একতরফা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...
নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে উত্তরাঞ্চলে অবস্থিত বিশ্ব...
নিউজ ডেস্কঃ দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার পর ধ্ব...

মন্তব্য (০)