ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সীমান্ত দিয়ে আবারও নিজ দেশের নাগরিকদের পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় কতৃপক্ষ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় এতে তারা ব্যর্থ হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরের দিকে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ পাঁচজনকে বাংলাদেশের ভ‚খন্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়রা এতে বাঁধা দিয়ে আবারও তাদের ভারতীয় অংশে ফেরত পাঠায়। এদিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্ত দিয়েও আরো সাতজনকে পুশইন করেছে ভারত। তাদের আটক করেছে বিজিবি।
এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি। এর আগে গত ২৮ মে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৮ নারী-পুরুষকে পুশইনে ব্যর্থ হয়ে নিজ দেশে ফেরত নেয় ভারত। এর দুদিন পর বুড়িমারী রেলস্টেশন থেকে পুশইনের শিকার অপর ছয়জন এবং পরবর্তিতে পাটগ্রাম রেল স্টেশন থেকে আরও দুই ভারতীয় আটক হয়। এসব মানুষের সকলেই দেশটির আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসীন্দা।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)