• রাজনীতি

ঘেউ ঘেউ করার জন্য ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো: শফিকুল আলম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ করেছে। এই বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ জুন) দিনগত রাত ১২টা আট মিনিটে দেওয়া পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!’ তার মন্তব্যটি তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এতে কমেন্ট করেন।

কমেন্টকারী আমিনুল ইসলাম নামে লিখেছেন, 'আল্লাহ্‌রে আল্লাহ্‌। আপনাদের জন্য আর মন খারাপ করে থাকতেও পারি না। একটু মন খারাপ হয়েছিল। এখন এর মাঝেও হাসছি! কি একটা অবস্থা!’

সাদিকুর রহমান খান লিখেছেন, ‘সবচে বড় ব্যাপার, একবার আপনাকে নাস্তিক বলল, আরেকবার বলল টেররিস্ট। মানে গালি কি দিতে হবে, সেইটাও জানে না টোকাইগুলা।’

আবু সাইদ আহমেদ লিখেছেন, ‘ইউরোপ মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা পঞ্চাশটি। তাই আড়াইটা রাষ্ট্র থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিল-- একে আপনার কম মনে হয়!’

মন্তব্য (০)





image

‎ভোট কারচুপির মহা উৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্কঃ ভোট কারচুপির মহা উৎসব চলছে বলে অভিযোগ করেছেন ঢাক...

image

‎সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হলে ফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ঢ...

image

‎ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব: জামায়াত ...

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

image

‎কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তাসনিম...

নিউজ ডেস্কঃ ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা অথবা বের করে দে...

image

জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান; আইনশৃঙ্খলা ও গণতন্ত্র ...

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয়ের ব্যা...

  • company_logo