• লিড নিউজ
  • রাজনীতি

স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টিঃ নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নৈতিক রাজনৈতিক অর্থায়ন একটি রাজনৈতিক দলের শক্তিশালী ভিত্তি।

‘অবশেষে একটি নতুন বাংলাদেশের সূচনা’ শিরোনামে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, “২০২৪-এর ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি পরিচালনার জন্য একটি ‘ফাইন্যান্স মডেল’ তৈরি করেছে, যা এদেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন। আপনারা জানেন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নৈতিক রাজনৈতিক অর্থায়ন একটি রাজনৈতিক দলের শক্তিশালী ভিত্তি। গত চুয়ান্ন বছরের রাজনীতিতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে আর্থিক কাঠামোতে তাদের দল পরিচালনা করেছে, সেটা যথেষ্ট অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ লোপাটই ছিল অর্থায়নের মূল উৎস।”

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে এনসিপি একটি স্বচ্ছ রাজনৈতিক অর্থায়নের নতুন কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করে। আর তাই ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ এই উদ্যোগ নেয়া হলো। এখন থেকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অনুদানেই স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি।”

এনসিপির হাত ধরে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ডোনেটে দলটির ওয়েবসাইট লিংকসহ এনসিপিতে অনুদানের বিভিন্ন মাধ্যম তুলে ধরেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo