ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকায় যানচলাচলে ধীরগতি দেখা দেয়।
বুধবার (৪ জুন) দিবাগত মাঝরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই ধীরগতি। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।
বগুড়ার ট্রাকচালক গোপাল মিয়া বলেন, ভোর রাত টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস থেকে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। গরমে খুব কষ্ট হচ্ছে।
বাসের যাত্রী হেনা বেগম বলেন, যানজটে আমার শিশু সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর আগেও মাঝরাতের পর গাজীপুর, চন্দ্রায় যানজটে ছিলাম।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো, দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়ার কারণে মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...
নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...
নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান...
নিউজ ডেস্ক : দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে ...
নিউজ ডেস্ক : সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্ত...

মন্তব্য (০)