• লিড নিউজ
  • জাতীয়

গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিগত সময়ে গুমের সঙ্গে যারা জড়িত ছিলো তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর এক বিফ্রিংয়ে তিনি বলেন, যারা গুম হয়েছেন, তাদের ব্যাপারে আশু করণীয় বিষয় কী কী, তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।

গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’

প্রেস সচিব আরও বলেন, ‘র‍্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত। র‍্যাবের ইন্টেলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‍্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।’

তিনি বলেন, গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে যাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভবনে র‍্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবেই চলবে বলে জানিয়েছেন প্রেস সচিব।

মন্তব্য (০)





image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

image

যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান...

image

অব্যবহৃত জলাশয় কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ ন...

নিউজ ডেস্ক : দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে ...

  • company_logo