ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার স্থিতিশীল বাজারে স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা।
উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, ‘প্রতি বছর কুরবানির এক থেকে দুই সপ্তাহ আগে কারসাজি করে প্রায় সব ধরনের মশলার দাম কয়েক গুণ বাড়িয়ে দিতেন অসাধু ব্যবসায়ীরা। তবে এবার তা হয়নি।’
তিনি আরও জানান, গত বছরের কুরবানির তুলনায় কমেছে অধিকাংশ মশলার দাম।
উপদেষ্টা নিত্য প্রয়োজনীয় কিছু মশলার বাজার মূল্য তুলে ধরেন। যেমন- গতবছর কুরবানি ঈদের সময় পেঁয়াজের কেজি প্রতি মূল্য ছিল ৭০-৮০ টাকা। এখন ৪৫-৫০ টাকা। দেশি রসুনের কেজি প্রতি মূল্য ছিল ১৯০-২০০ টাকা, এখন ১১০-১২০ টাকা। আদার কেজি প্রতি মূল্য ছিল ২২০-২৬০ টাকা, এখন ১১০-১২০ টাকা। এরকম অধিকাংশ মশলার মূল্য গত বছরের চেয়ে কম।
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...
নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...
নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান...
নিউজ ডেস্ক : দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে ...

মন্তব্য (০)