ছবিঃ সিএনআই
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।
গতকাল শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল মির্জা বলেন, ‘ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে যুদ্ধের সীমারেখা এখন বিপজ্জনকভাবে নিচে নেমে এসেছে, যা ১৫০ কোটিরও বেশি মানুষের জন্য মারাত্মক হুমকি।’
তিনি অবিলম্বে একটি কার্যকর সঙ্কট ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী সমাধানই দক্ষিণ এশিয়ায় শান্তির ভিত্তি গড়ে তুলতে পারে।’ কাশ্মীরকে দ্বিপাক্ষিক উত্তেজনার মূল কারণ উল্লেখ করে জেনারেল মির্জা বলেন, ‘এই বিরোধ নিষ্পত্তি হলে গোটা অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে।’
তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ভারত এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সাধারণ জনগণের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে, ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকিকে ‘পাকিস্তানের অস্তিত্বের প্রতি হুমকি’ বলে অভিহিত করেন তিনি।
‘এ ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিল,’ বলেন তিনি।
নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...
নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে উত্তরাঞ্চলে অবস্থিত বিশ্ব...
নিউজ ডেস্কঃ দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার পর ধ্ব...

মন্তব্য (০)