• আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য অত্যাধুনিক পদ্ধতি চালু করলো সৌদি

  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ হজযাত্রী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক থার্মাল ক্যামেরা এবং অপটিক্যাল স্ক্যানিং ব্যবস্থা চালু করা হয়েছে। এমনটি জানিয়েছে মক্কার পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববীর কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ‘জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদ অ্যান্ড দ্য প্রফেট’স মসজিদ’। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এসব ব্যবস্থার পাশাপাশি আরও নানা স্বাস্থ্য ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও মহামারি নিয়ন্ত্রণবিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালক হাসান বিন বারাকাত আল-সুওয়াইহরি বলেন,‘আল্লাহর ঘর এবং দয়াময়ের অতিথিদের সেবা নিশ্চিত করতে জেনারেল প্রেসিডেন্সি সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন করে চলেছে। এর অংশ হিসেবে অপটিক্যাল স্ক্যানিং ও জীবাণুনাশক ব্যবস্থাও চালু করা হয়েছে।’ 

পবিত্র হারাম শরীফে জীবাণুনাশন কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ১১টি জীবাণুনাশক রোবট,২০টি বায়োকেয়ার ডিভাইস, যা শুষ্ক বাষ্প ব্যবহার করে জীবাণুনাশন করে, ২০টি কোল্ড মিস্ট ফিচারযুক্ত জীবাণুনাশক ডিভাইস,৫৯৯টি জীবাণুনাশক পাম্প, যা মসজিদের মেঝে, ব্যারিকেড ও হ্যান্ডেলের মতো স্পর্শযোগ্য জায়গাগুলো জীবাণুমুক্ত করে এবং ৫০০টি ইলেকট্রনিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেনসার, যা মসজিদের সর্বত্র স্থাপন করা হয়েছে।

প্রতিদিন এসব ব্যবস্থার মাধ্যমে ২০ হাজার লিটার উচ্চমানের ও বিশেষভাবে নির্বাচিত জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে, যা পবিত্র মসজিদের জন্য নিরাপদ ও কার্যকরভাবে বেছে নেয়া হয়েছে। এই স্বাস্থ্য ব্যবস্থাগুলোর মাধ্যমে মুসল্লিদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo