• আন্তর্জাতিক

এবার স্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। সেখানে দেখা যায়, তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ উড়োজাহাজ থেকে নামার সময় তার মুখ হাত সরিয়ে দিচ্ছেন বা একপ্রকার ‘চড়’ মারছেন। ঘটনাটি ভিয়েতনামে তাদের সফরের সময় ঘটে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ট্রল শুরু হয়।  তবে অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ম্যাক্রোঁ। 

হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি, আর সেটা নিয়ে যেন একপ্রকার ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে।’ 

তিনি বলেন, ‘ভিডিওগুলো বাস্তব- হ্যাঁ, কেউ কেউ মাঝে মাঝে সেগুলো বিকৃত করে, কিন্তু তার চেয়েও ভয়ানক হলো, এইসব ভিডিওকে মানুষ যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ বিমানের দরজায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করেই ব্রিজিত ম্যাক্রোঁ দুই হাত বাড়িয়ে তার মুখে একপ্রকার ধাক্কা দেন বা সরিয়ে দেন। ম্যাক্রোঁ কিছুটা অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে নিচে থাকা সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

সিঁড়ি দিয়ে নামার সময় ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিতে চাইলেও ব্রিজিত তা গ্রহণ না করে সিঁড়ির রেলিং ধরে নামেন। প্রথমে এলিসি প্রাসাদ এই ঘটনাকে অস্বীকার করে। পরে একে ‘একসঙ্গে থাকার মুহূর্ত’ বলে ব্যাখ্যা দেওয়া হয়।

ম্যাক্রোঁ-ঘনিষ্ঠ এক সূত্র সিএনএন-এর সহযোগী বিএফএম টিভিকে বলেন, ‘তারা কেবল তর্ক করছিল। তেমন কিছু নয়।' আরেক অভ্যন্তরীণ সূত্র বলেন, ‘রাশিয়াপন্থি ট্রোলরাই এই ভিডিওকে বিতর্কে পরিণত করেছে। ষড়যন্ত্র তাত্ত্বিকদের চক্র চালু রাখতে এর বেশি কিছু দরকার পড়ে না।’ 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo