• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতের ভবিষ্যত আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দৃঢ়তার সঙ্গে বলেছেন, পাকিস্তান তার নিজস্ব শক্তি এবং সামর্থের ওপর নির্ভরশীল। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি প্রতিষ্ঠার ভূমিকা নির্ভর করে দেশের অঙ্গীকার এবং দৃঢ়তার ওপর।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন’র সঙ্গে কথা বলার সময় শরিফ চৌধুরী বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তান তার দৃঢ় সংকল্প এবং নিজস্ব শক্তির ওপর নির্ভরশীল। আমরা আল্লাহর ওপর নির্ভর করেই আমাদের নিজস্ব শক্তি ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যাই। যা আমরা ইতোমধ্যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়ে প্রমাণ করেনি। 

তিনি বলেন, বিশ্ব আজ একাধিক সমস্যার সম্মুখীন। বিশেষ করে- জলবায়ু পরিবর্তন, অপতথ্য এবং জনসংখ্যা বৃদ্ধি। এমন প্রেক্ষাপটে তিনি ভারতের ভুয়া দাবি নিয়ে অন্যদের ওপর আধিপত্য বিস্তারে প্রশ্ন তুলেছেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, যেখানে পেহেলগামে হামলা চালানোর পেছনে পাকিস্তান জড়িত থাকার কোনো কারণ এবং প্রমাণ নেই, সেখানে এমন প্রেক্ষাপটে একটি দেশের অন্য কোনো দেশের ওপর আধিপত্য বিস্তারের কোনে সুযোগ নেই। 

ভারতের অগ্রহণযোগ্য আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান বড় পরিসরে সামরিক পদেক্ষপ নিয়েছে। ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তানও ‘অপারেশন বুনিয়ান-উম-মারুসুস’ ঘোষণা করে এবং ভারতের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। 

হামলায় ভারতের তিন রাফালসহ ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এছাড়া ডজনখানে ড্রোনও ধ্বংস করা হয়। ৮৭ ঘণ্টা ধরে চলা ওই সংঘাত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শেষ হয়। 

পরবর্তীতে পাকিস্তানের আইএসপিআর জানায়, ভারতের হামলায় ১৩ জন সেনা সদস্যসহ মোট ৫৩ জন নিহত হয়। 

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে। এরপর কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে এর জন্য দায়ী করে এবং পরবর্তীতে দেশটিতে হামলা চালায়। 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কা

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছ...

image

হামলার কয়েক মিনিট আগে বাগানে হাঁটতে যাওয়ায় প্রাণে বাঁচেন ...

নিউজ ডেস্কঃ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক সর্ব...

image

জ্বালানি সংকট এড়াতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করলো শ্রীলঙ্কা ‎

নিউজ ডেস্কঃ তৃতীয় সপ্তাহে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল...

image

‎ট্রাম্পের কথা শুনবে না ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণ...

image

মুসলিম দেশগুলোকে তেহরানের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান লার...

নিউজ ডেস্কঃ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মুসলিম দেশগুলোক...

  • company_logo