• লিড নিউজ
  • জাতীয়

নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না। সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন।

সোমবার (১৯ মে) সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের আগে এবং পরের তিনদিন বাল্ক (বৃহৎ আকারের পণ্য বা মালপত্র বহনের যান) চলাচল বন্ধ থাকবে। এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।

উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যে সব গার্মেন্টসের শ্রমিকদের বোনাস দিতে হবে। পহেলা জুন থেকে ৩ জুন পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে সব মালিকদের।

তিনি বলেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়। কেউ যেন ভোগান্তির শিকার না হয়। ফারিয়ার বিষয় তদন্ত চলছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অবশ্যই তাকে ছেড়ে দেয়া হবে।

যারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় রয়েছে সেসব দাবি যদি যৌক্তিক হয় সেটা মেনে নেয়া উচিত। তবে কোনো অযৌক্তিক দাবি কেউ যেন রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে সে ব্যাপারে আবারও অনুরোধ জানান উপদেষ্টা।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo