• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ফিনল্যান্ডে। এতে প্রাণ হারিয়েছেন পাঁচজন আরোহী। 

স্থানীয় সময় শনিবার (১৭ মে) ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রতিবেদন অনুযায়ী, মাঝ আকাশে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায় হেলিকপ্টার দুটি। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। 

ফিনিশ গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টার দুটির একটিতে দুজন এবং অন্যটিতে তিনজন ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

ওই প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে যায়। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo