• আন্তর্জাতিক

এবার শাহবাজের প্রস্তাব গ্রহণ করেছেন ইমরান খান, পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাজনীতিতে নতুন এক দিগন্ত উন্মেচিত হতে পারে। পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপরই বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। খবর জিও নিউজ 

গত সোমবার আদিয়ালা জেলে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে সাক্ষাত করে পিটিআই’র বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। সে সময় তিনি সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দিলে ইমরান খান তাতে সম্মতি জানান। 

তবে আলোচনাটি সম্মুখে নয় বরং গোপনীয়ভাবে করার কথা জানিয়েছে ইমরান খান। যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়।

পিটিআই জানিয়েছে, এর আগেও মিডিয়ার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে এবারের আলোচনায় বেশ কৌশলি এবং গোপনীয়তা বজায় রাখতে চান ইমরান খান। 

ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি। 

এর আগে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়।

সরকারের পক্ষ থেকে এমন এক সময় আলোচনার উদ্যোগ এসেছে, যখন ভারতের সাম্প্রতিক আগ্রাসনের পর পাকিস্তানে রাজনৈতিক ঐক্যের ডাক উঠেছে। দেশজুড়ে মিলিটারি-সিভিলিয়ান সম্পর্ক, জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo