• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও জেলা আ’লীগ কার্যালয় “জুলাই যোদ্ধা” সংগঠনের দখলে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয় দখলে নিয়েছেন ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন।

সোমবার (১৪ মে) দুপুর ১টা ১০ মিনিট থেকে ২টা পর্যন্ত, সংগঠনটির আহ্বায়ক মো. রায়হানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কার্যালয়ের তালা ভেঙে ভবনে প্রবেশ করে এবং নিজেদের দখলে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ নামের সংগঠনের একদল সদস্য হঠাৎ করেই সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে উপস্থিত হয়ে তালা ভাঙেন। এরপর ভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের ব্যানার টানিয়ে দেন।

পরে তারা ভবনের এক কক্ষে অফিস স্থাপন এবং অন্য কক্ষে জিমনেসিয়াম তৈরির ঘোষণা দেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম এবং সবুজ। তারা জানান— এখনো ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি, তবে অচিরেই তা প্রকাশ করা হবে।

সংগঠনটির আহ্বায়ক মো. রায়হান বলেন, “নিষিদ্ধ রাজনৈতিক দলের এই কার্যালয় বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ থেকে এটি আমাদের দখলে। এখান থেকেই আমরা উন্নয়নমূলক কার্যক্রম চালাব এবং দেশের কল্যাণে কাজ করব।”

বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৫ই আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জেলা উপজেলা থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা রাজনৈতিক অফিসগুলো ভিন্ন ভিন্ন সংগঠন নামে দখল করে থাকেন।

মন্তব্য (০)





image

ষড়যন্ত্রের জাল ছিন্ন:ফরিদপুরে মিথ্যা অস্ত্র মামলা থেকে মু...

ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের আইনি লড়াই শেষে সত্যের জয় হলো ফরিদপুরের আলফাডাঙ্গায়। বহুল আ...

image

শার্শায় ভেজাল পশু খাদ্য তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং ...

image

নড়াইলে গভীর রাতে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা, এলাকাবাসী...

নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের ভওয়াখালী এলাকার দেবদার তলা চত্...

image

বরুড়ায় ২৯ পিস ইয়াবাসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলা...

image

প্রবাসে বাংলাদেশির গৌরব: সম্মাননায় কালীগঞ্জের পিয়াস সাবের...

গাজীপুর প্রতিনিধি : প্রবাসে থেকেও সমাজ ও কমিউনিটির জন্য নিরলস কাজ করে আন...

  • company_logo