• লিড নিউজ
  • জাতীয়

প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) তিনি নিজ জন্মভূমিতে যাবেন। প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন।

মঙ্গলবার (১৩ মে) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস বুধবার (১৪ মে) চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা।

এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। 

এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে তিনি যাবেন চট্টগ্রাম সার্কিট হাউজে। ড. ইউনূস সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এটি চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু।

স্থানীয় সূত্র জানায়, দেড় যুগ আগে ড. মুহাম্মদ ইউনূস গ্রামের বাড়ি গিয়েছিলেন। পরিবারের সবাই ৫০ থেকে ৬০ বছর ধরে নগরীর পাঁচলাইশ থানার নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন। 

 

মন্তব্য (০)





image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

  • company_logo