• লিড নিউজ
  • জাতীয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়ে গেছে। আইন যেটা হয়েছে সেটা কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগ কোনো ধরনের অস্থিরতার চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

 

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

 

এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পুলিশের হাতে যেসব মরণাস্ত্র আছে, যেগুলো ফেরত দিতে হবে। মরণাস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধু রাইফেল থাকবে।

 

ভরত থেকে পুশ ইন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশ ইন হচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত তারা ২০২ জনকে পুশ ইন করেছে। 

 

র‌্যাব নিয়ে তিনি বলেন, র‌্যাব পুর্নগঠন নিয়ে আলোচনা হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

 

এ সময় আসন্ন ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা সব পরিশোধ করতে হবে।

 

তিনি বলেন, ঈদুল আজহায় রাস্তায় সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।

মন্তব্য (০)





image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

  • company_logo