• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তা বাহিনীর একটি স্কুলে বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে ১৭ জন স্কুল শিক্ষার্থী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। মিয়ানমার ছায়া সরকার সোমবার (১২ মে) এ তথ্য জানিয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধবিরতির মাঝেই এই হামলা চালানো হলো। খবর রয়টার্স 

স্কুলটি মধ্য মিয়ানমারের সাগাইং রাজ্যের দিপাইয়িং শহরে অবস্থিত এবং এটি উত্তর মান্দাল থেকে ১৬০ কিলোমিটার দূরে। গত ২৮ মার্চ এ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। স্কুলটি ছায়া সরকার কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। 

ছায়া সরকারের মুখপাত্র নে ফোন লেফটেন্যান্ট বলেন, পাওয়া তথ্যানুযায়ী জান্তা বাহিনীর হামলায় ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে। 

তিনি আরও বলেন, বিমান থেকে বোমা ফেলার পরে অনেকে নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে। 

২০২১ সালে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের জান্তা বাহিনী। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জান্তা সরকার। সংঘর্ষে একের পর এক ভূমির নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং এই বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটিতে একটি ছায়া সরকার গঠন করেছে। যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo